বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুক্তি না মানলে আরও বড় ও ভয়াবহ শক্তিশালী হামলার হুমকি: ট্রাম্প

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

চুক্তি না মানলে আরও বড় ও ভয়াবহ শক্তিশালী হামলার হুমকি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। 

যুক্তরাষ্ট্রের সময় বুধবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এই হুমকি দেন।

চুক্তি মানা বা না মানা প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘যদি কোনো কারণে তা না হয় (চুক্তি মানা না হয়)—তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম—তাহলে “গোলাবর্ষণ শুরু হবে”। আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে তা হবে, যা আগে কেউ কখনো দেখেনি।’

যুদ্ধবিরতির মধ্যেও হামলা ও পাল্টা হামলা- যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্যেই ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবেই তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের অভ্যন্তরীণ কমান্ড ব্যবস্থায় বিশৃঙ্খলার কারণে এই হামলাগুলো হতে পারে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হতে সময় লাগে। আমরা আশা করছি এটি ঠিক হয়ে যাবে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা শান্তি প্রক্রিয়ার মূল চেতনাকে ক্ষুণ্ণ করছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.