ভোজ্যতেল নিয়ে সিন্ডিকেট এবং তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার চুয়াডাঙ্গার ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে উঠা বাদুরতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যবসায়ী সিন্ডিকেট ও তেলসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন হাবিবি জহির রায়হান, অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাডভোকেট বদর উদ্দিন, লিটু বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট যে অপতৎপরতা শুরু করেছে তা কঠোর হাতে দমন করতে হবে। যেকোনো মূল্যে ভোজ্যতেলের মূল্য সব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। ভোক্তারা কোনো সিন্ডিকেট মেনে নেবে না। একমাসের ব্যবধানে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম সংকট দেখানোর বিরুদ্ধে সরকারি উদ্যোগে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









