বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হরমুজে গুলি চালিয়ে ইরানি কার্গো জাহাজ দখল মার্কিন বাহিনীর

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

হরমুজে গুলি চালিয়ে ইরানি কার্গো জাহাজ দখল মার্কিন বাহিনীর

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধের অংশ হিসেবে পারস্য উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মার্কিন বাহিনীর নৌযান থেকে থামার সংকেত ও সতর্কতা উপেক্ষা করে ইরানি কার্গো জাহাজটি। পরে মার্কিন নৌবাহিনী তুসকা নামক জাহাজটি জব্দ করে জোরপূর্বক। অন্যদিকে ইরান বলেছে, এটি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং এই ‘সশস্ত্র জলদস্যুতার’ জন্য তারা শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে।

হোয়াইট হাউস যখন নিশ্চিত করেছে যে, ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে দ্বিতীয় দফার আলোচনার জন্য মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, ঠিক তখনই এই ঘোষণা এল। তেহরান এখনও আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকা অবস্থায় দেশটির কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেবেন না।

ট্রাম্প লিখেছেন, আজ তুসকা নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ—যা প্রায় ৯০০ ফুট লম্বা এবং ওজনে প্রায় একটি রণতরীর সমান—আমাদের নৌ-অবরোধ অতিক্রম করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি।

তিনি আরও বলেন,মার্কিন বাহিনী জাহাজটিকে থামার জন্য যথেষ্ট সতর্ক বার্তা দিয়েছিল। কিন্তু তারা তা উপেক্ষা করে। ট্রাম্প বলেন, তাই আমাদের নৌবাহিনীর জাহাজ তাদের ইঞ্জিন রুমে একটি ছিদ্র তৈরি করে দিয়ে জাহাজটিকে মাঝপথেই থামিয়ে দিয়েছে।

পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি ভিডিও প্রকাশ করে। দেখা যায়—মার্কিন নৌবাহিনীর জাহাজ একটি কার্গো জাহাজকে জোরপূর্বক আটকাচ্ছে। ফুটেজে মার্কিন বাহিনীর জাহাজ থেকে ইরানি কার্গো জাহাজের দিকে গুলি ছুড়তেও দেখা গেছে।

এদিকে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওমান সাগরের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে, এর নেভিগেশন সিস্টেম বিকল করে দিয়েছে এবং মেরিন সেনা পাঠিয়ে জাহাজটি দখল করেছে।’ 

বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জন্য শীঘ্রই জবাব দেবে এবং প্রতিশোধ নেবে।

ট্রাম্প শুক্রবার বলেছিলেন, দুই দেশের মধ্যে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ অব্যাহত থাকবে। ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে এই সংঘাতের শুরু হয় এবং পাঁচ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য জুড়ে দফায় দফায় হামলা চলার পর দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.