সরকার চলতি বছরে কৃষকদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান কিনবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিকেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এ ছাড়া সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা ও গম ৪০ টাকা দরে সংগ্রহ করবে সরকার।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এবার এফপিএমসি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সভা পরবর্তী সংবাদ সম্মেলনও হয় তথ্য অধিদফতরের সভা কক্ষে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে। বর্তমানে সরকারের কাছে চাল মজুদ আছে ১৮ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।
তিনি বলেন, এছাড়া বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতব চাল কেনা হবে। পাশাপাশি এবার ৫০ হাজার টন গম কেনা হবে।
গত বছরও একই দামে বোরো ধান-চাল সংগ্রহ করে বিগত সরকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









