পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ‘মিডওয়াইফ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ ও বেতন
পদ : মিডওয়াইফ
বেতন : ৪০,০০০ টাকা
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
কর্মস্থল : দেশের যেকোনো স্থানে
প্রার্থীর ধরন : শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা : ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে অফলাইনে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে
আবেদনের ঠিকানা : পরিচালক, এমসিএইচ-সার্ভিসেস ইউনিট ও সভাপতি, মিডওয়াইফ নিয়োগ কমিটি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
নির্ধারিত সময়ের পরে অথবা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন শুরু ২৭ জুন ২০২৬, সকাল ১০টায় এবং আবেদন শেষ হবে ৭ জুলাই ২০২৬, বিকেল ৪টায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









