রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত হয়। এরপর দুপুর ২টা ২৩ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নিয়ে নির্বাচনী কর্তার কার্যালয় আগারগাঁও নির্বাচন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেলসহ প্রতিনিধি দল।
হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









