বাংলা সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতা, কথাসাহিত্য এবং গবেষণাসহ মোট ৯টি বিভাগে ৯ জন বিশিষ্ট লেখক ও গবেষককে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারির) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ , অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









