রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

৫ আগস্টের পরের মামলাগুলো খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

৫ আগস্টের পরের মামলাগুলো খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর দায়ের হওয়া মামলাগুলো পুলিশকে পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে নিরীহ মানুষ ভোগান্তির শিকার না হন এবং আইনের শাসন নিশ্চিত হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলা ‘সুবিধাবাদী’ মহল করেছে। ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের নামে মামলা হয়েছে। এসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে।’

ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পুলিশের চেইন অব কমান্ড বজায় রাখতে হবে এবং যোগ্যতা অনুযায়ী পদায়ন করা হবে।’

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে দলিল লেখকদের মতো নিবন্ধিত সহায়তাকারী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরে এ ব্যবস্থা চালু হবে। নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে তারা পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবেন।

‘মব ভায়োলেন্স’ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহাসড়ক বন্ধ করে দাবি আদায় করা যাবে না; বৈধ দাবি বৈধ পথেই উপস্থাপন করতে হবে।’

একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাক্ষাৎকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে। প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.