শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিদ্যুৎ সাশ্রয়

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, স্ট্যান্ডিং কমিটির বুধবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এ সরকারকে সহযোগিতার লক্ষে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।’ তবে এ নিয়মের বাইরে রাখা হয়েছে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে।

জানতে চাইলে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, ‘এ সিদ্ধান্তে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, তার নির্দিষ্ট কোনো হিসাব এখনো আমরা করিনি।’

তিনি আরও বলেন, ‘এটার কোনো হিসাব এখনো করি নাই। আমরা তো আসলে করোনাভাইরাসের সময় এরকম অবস্থায় রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রাখছিলাম। এখন আমরা চিন্তা করলাম, আগের যে পর্যায়টা ছিল, আমরা ওই জায়গায় থাকতে চাই।’

টিপু বলেন, আগে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়মে ব্যবসায়ীরা অভ্যস্ত ছিলেন। আগেও আমরা ৮টা পর্যন্ত ছিলাম; এজন্য যারা দোকান ব্যবসায়ী আছে, তাদের কোনো সমস্যা হওয়ার কারণ নেই।

সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে তিনি বলেন, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.