শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় দক্ষতার পাশাপাশি তার রূপেও মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবেদনময়ী রূপে ধরা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই সুন্দরী অভিনেত্রী।

পরনে হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন তাকে লাস্যময়ী করে তুলেছে।

মেকআপ রুমের আয়নার সামনে দেওয়া পোজে তার চোখের তীক্ষ্ণ চাহনি তাকে আরও নজরকাড়া করে তুলেছে।

তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন।

নেটিজেনদের অনেকেই তাকে ‘টাইমলেস বিউটি’ বা কালজয়ী সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন।
