শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে ফের আলোচনায় এলেন সুনেরাহ।

ছবিতে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে অভিনেত্রীকে।

ক্যাপশনে লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’।

খোলামেলা ভঙ্গি থাকলেও ছবিগুলোর নান্দনিকতায় দর্শকদের মুগ্ধতা প্রকাশ পেয়েছে।
