শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশী তারকাদের মধ্যে আকর্ষণের দিক থেকে বেশ এগিয়ে বিদ্যা সিনহা সাহা মীম। নিখুঁত মুখশ্রী আর ধারালো ফিগারে তিনি অতুলনীয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে শুভ্রতায় নজর কেড়েছেন।

ক্যাপশনে লিখেছেন,“সফট লুক, স্ট্রং এনার্জি।”

পরনে সাদা স্ট্র্যাপের হলটারনেক ড্রেসে শুভ্রতা ছড়িয়েছেন তিনি।

ড্রেসের চমৎকার ফিটিং অভিনেত্রীকে আরও নজরকাড়া করে তুলেছে।

খোলা চুলে ছড়িয়েছেনে একরাশ মুগ্ধতা।

মাসকারা, হালকা গোলাপি ব্লাশ ও আইশ্যাডো আর গোলাপি সেমি ম্যাট লিপসে দিয়েছেন মানানসই মেকওভার।
