শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ছোট পর্দায় সাফল্যের পর ওটিটি এবং বড় পর্দাতেও বেশ আলোচিত সাদিয়া আয়মান। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সেও অনুরাগীরা মুগ্ধ। সম্প্রতি নতুন একটি লুকে ধরা দিয়েছেন এই সময়ের আলোচিতঅভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, “এই মুহূর্তে আমি আমার সফট গার্ল এরা উপভোগ করছি।”

পরনে হালকা প্যাস্টেল ব্লু রঙের ওয়ান-শোল্ডার গাউন।

ত্বকের ন্যাচারাল গ্লোকে প্রধান্য দিয়ে নিয়েছেন হালকা ব্লাশ, ন্যাচারাল গ্লসি লিপ ও সফট আই-মেকআপ।

শুধুমাত্র সাদা পাথরের ছোট স্টাড, আর চুল পেছনে টেনে স্লিক পনিটেল করে এনেছেন এলিগ্যান্ট লুক।

সাজে নেই কোনো বাড়াবাড়ি বরং ছিমছাম আমেজেই সাদিয়া নিজের উপস্থিতি ছড়িয়ে নজর কেড়েছেন।
