শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

বলিউডের একজন বহুমুখী প্রতিভা। যিনি পরিচালক, অভিনেতা, গায়ক ও প্রযোজক সব ভূমিকাতেই নিজের আলাদা ছাপ রেখেছেন।

‘দিল চাহতা হ্যায়’ দিয়ে পরিচালনায় যুগান্তকারী অভিষেক থেকে শুরু করে ‘রক অন’র মাধ্যমে অভিনয়ে বিস্ফোরক আত্মপ্রকাশ! ফারহানের ক্যারিয়ার মানেই বারবার নিজেকে ভেঙে নতুনভাবে গড়া।

রক অন: ফারহান আখতারের অভিনয় ও গায়ক হিসেবে ‘আদি’ চরিত্রে এক দ্বিধাগ্রস্ত সঙ্গীতশিল্পীর দ্বিতীয় সুযোগের লড়াই দর্শকদের গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল।

কার্তিক কলিং কার্তিক: এই মনস্তাত্ত্বিক থ্রিলারে কার্তিক চরিত্রে তাঁর অভিনয় ছিল রহস্যময় ও স্তরযুক্ত।

৫২-তে পৌঁছেও ফারহান আখতার থেমে নেই। কখনও ক্যামেরার পিছনে, কখনও সামনে। নতুন গল্প বলাই তাঁর আসল শক্তি।

৯ জানুয়ারি এই গুণী নির্মাতা, গায়ক, অভিনেতা ও কবি ফারহান আক্তার ৫২-তে পা দিলেন।
