শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের মতোই এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও বেশ সাবলীল এবং স্বতঃস্ফূর্ত। গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন মেহজাবীন চৌধুরী, এমন খবর প্রকাশ করে দেশের একটি গণমাধ্যম। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। অভিযোগ ওঠে, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করে প্রতিক্রিয়া জানিয়েছেন মেহজাবীন।

মেহজাবীন দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’

‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই,আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’
