শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

অভিনেত্রী নূপুর স্যানন ও তার দীর্ঘদিনের প্রেমিক, জনপ্রিয় গায়ক স্টেবিন বেন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিষ্টান রীতিতে তাদের বিয়ে হয়।

বিয়েতে নূপুর পরেছেন সাদা রঙের গাউন। যার অফ-শোল্ডার স্লিভ ও সূক্ষ্ম ফুলের লেস ডিটেইলিং তাকে করেছে আরো রোমান্টিক, দিয়েছে সফট লুক।

ইনস্টাগ্রামে নূপুর লেখেন, ‘অনিশ্চয়তায় ভরা এই পৃথিবীতে আমি পেয়েছি আমার জীবনের সবচেয়ে সহজ উত্তর।’

সংগীতের সুরে শুরু, বন্ধুত্বের হাত ধরে প্রেম নূপুর শ্যানন ও স্টেবিন বেনের গল্পটা ঠিক সিনেমার মতো।

২০২৩ সালে তেলেগু ভাষার ‘টাইগার নাগেশ্বরা রাও’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নূপুরের অভিষেক ঘটে নূপুর স্যাননের।

‘নূরানি চেহারা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যানন।।
