শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সম্প্রতি ঝলমলে আভিজাত্য আর আত্মবিশ্বাসের দীপ্তিতে আবারও নজর কাড়লেন নুসরাত ফারিয়া। অপরূপ মুখশ্রী, মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে বুঝিয়ে দিলেন, স্টাইল কেবল পোশাকে নয়, বরং সেটি বহন করার ভঙ্গিতেও লুকিয়ে থাকে জাদু।

চোখধাঁধানো সিলভার টোনের গাউনে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।

শিয়ার ফেব্রিকের ফুল স্লিভে ছোট ছোট বিড ওয়ার্ক পুরো আউটফিটটিকে করেছে এলিগ্যান্ট ও নজরকাড়া।

ঠোঁটে ন্যুড-পিচ শেডের গ্লসি লিপস্টিক পুরো লুকটিকে দিয়েছে সুন্দর ব্যালেন্স।

আলাদাভাবে নজর কেড়েছে খোলা চুল কাঁধ ছুঁয়ে নেমে আসা হেয়ারস্টাইল।

মিনিমাল জুয়েলারি পরেছেন এই সুন্দরী অভিনেত্রী।
