শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

ভারতীয় সিনেমার লাস্যময়ী অভিনেত্রী রাইমা সেন ছেচল্লিশেও অবিবাহিত। শুধু তাই নয়, নিজেকে সিঙ্গেল বলেও দাবি তার।

এক সাক্ষাৎকারে রাইমা সেন বলেছিলেন, ‘আমি হ্যাপিলি সিঙ্গেল।’

১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’র সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন রাইমা সেন।

তিনি চোখের বালি, অন্তরমহল, দ্য ট্রেন, হানি মুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেডসহ নানা ছবিতে অভিনয় করেছেন।

বাংলা ছবির পাশাপাশি তিনি হিন্দি, মারাঠি ও ওয়েব সিরিজেও কাজ করে নিজের অভিনয় পরিসর বিস্তৃত করেছেন।

রাইমা সেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী, প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের কন্যা।

সংযত ব্যক্তিত্ব ও বাছাইকৃত চরিত্রে অভিনয়ের কারণে রাইমা সেন এখনো দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত।
