শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী কেয়া পায়েল। কখনো ঘুরছেন স্পিডবোটে, কখনো অভিজাত হোটেলের বাথটাবে আয়েশ করছেন। ছবি-ভিডিওগুলো তার অনুসারীরাও দিচ্ছেন নানারকম প্রতিক্রিয়া।

তবে এর ফাঁকেই একটি ভিডিও ছড়িয়ে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায়, রেস্তোরাঁয় খাবারের টেবিলে পাশাপাশি বসা কেয়া পায়েল ও অচেনা এক তরুণ। দুজনেই খাবার খাচ্ছেন। মাঝে মাঝে ওই তরুণকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় চলছে কেয়া পায়েলের প্রেম নিয়ে জোর চর্চা। কেউ কেউ অচেনা তরুণের সঙ্গে কেয়ার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন।

কেয়া পায়েলের একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, অচেনা ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

এ তথ্য জানিয়ে একটি সূত্র বলেন, ‘প্রাচুর্যের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন কেয়া পায়েল।’ দীর্ঘদিন ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে। এমনকি, ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে। উপযুক্ত সময়েই দুই পরিবার তাদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

কেয়ার প্রেম নিয়ে চর্চা চললেও এখনো চুপ কেয়া পায়েল। তবে কিছু দিন আগে নিজের প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেন।

কেয়া পায়েল বলেছিলেন, বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।
