গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘No gas no bill, No service no tax’—অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রুমিন ফারহানা।
সংসদে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে মানুষ এখন বলছে—‘টুকু আসে টুকু যায়’। তার ভাষ্য, কখন আসে, কখন যায় এবং কতক্ষণ থাকে—তা মানুষ বুঝতে পারছে না।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের এই অনিয়মিত পরিস্থিতির কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









