শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রমিকদলের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৫:৩৬ পিএম

আপডেট: ০১ মে ২০২৬, ০৫:৪২ পিএম

শ্রমিকদলের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে কর্মসূচিতে যোগ দিয়ে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছাস দেখা যায়। 

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সমাবেশ মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে স্বাগত জানান। নয়াপল্ট‌নের এই সমা‌বে‌শে নেতাকর্মী‌দের ঢল নে‌মে‌ছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দ‌লের সমা‌বেশ বিকেল থে‌কে শুরু হ‌য়। এর আগে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রা‌খেন।

সমা‌বে‌শে উপ‌স্থিত র‌য়ে‌ছেন বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খানসহ শীর্ষ পর্যা‌য়ের নেতারা।

প্রধানমন্ত্রীর আগমন উপল‌ক্ষে নয়া পল্টন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে বি‌জি‌বিসহ আইনশৃঙ্খলা বা‌হিনী। সকাল থে‌কে সতর্ক অবস্থানে র‌য়ে‌ছে তারা।

বিএনপির কার্যালয়ের সামনে বিশাল মঞ্চে বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে। সমা‌বেশের সু‌বিধা‌র্থে জনসমাগম বে‌শি হ‌বে এ কার‌ণে ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে।

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

সমা‌বেশ উপল‌ক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। সকালে নয়াপল্টনের সড়কে প্রবল বর্ষণে পানি জমলেও দুপুরের আগেই তা নেমে যায়। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। লাল টুপি মাথায় হাজারো নেতাকর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। জুমার আগেই নেতাকর্মী‌তে ভ‌রে যায় নয়াপল্টন এলাকা। জায়গা না পে‌য়ে কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল মোড়সহ আশেপা‌শে অবস্থান নি‌য়ে‌ছেন নেতাকর্মীরা। 

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মো. বদরুল আলম সবুজ জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকেরা এই সমাবেশে অংশ নি‌য়ে‌ছেন। 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.