ইংরেজি সাহিত্যের প্রখ্যাত কবি লর্ড আলফ্রেড টেনিসনের একটি উক্তিতে জ্ঞান ও কর্মের মধ্যে সম্পর্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তার বক্তব্যের মূল তাৎপর্য হলো, শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়; সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করাই গুরুত্বপূর্ণ।
এই উক্তিতে বোঝানো হয়েছে, কোনো ভালো বা সঠিক বিষয় জানা থাকলেও তা নিজের জীবনে অনুসরণ না করলে সেই জ্ঞান অর্থহীন হয়ে পড়ে। বরং জেনেও তা না মানা একধরনের কপটতার প্রকাশ। এর চেয়ে কোনো বিষয় না জানাই ভালো—কারণ অজ্ঞতার ক্ষেত্রে জেনেশুনে ভুল করার দায় থাকে না।
টেনিসনের এই ভাবনায় নৈতিকতার গুরুত্বও উঠে এসেছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু তথ্য বা জ্ঞান অর্জন নয়, বরং সেই জ্ঞান কাজে লাগিয়ে জীবন পরিচালনা করা। একই সঙ্গে জ্ঞানকে চরিত্র গঠন ও নৈতিক আচরণের সঙ্গে যুক্ত করাই শিক্ষার প্রকৃত সার্থকতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









