পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হারে দলটি।
তবে পরবর্তী দুই ম্যাচে কাজাখস্তান ও নেপালকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখে বাংলাদেশ।
শেষ চারে জায়গা নিশ্চিত করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছিল অপরিহার্য। কিন্তু ম্যাচের প্রথম দুই সেট হেরে কঠিন চাপে পড়ে বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে ৩-২ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









