রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইয়ামালের গোলে বার্সেলোনার জয়

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

ইয়ামালের গোলে বার্সেলোনার জয়

লামিন ইয়ামাল আবার প্রমাণ করলেন, তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার দুর্দান্ত গোলে বার্সেলোনা লা লিগায় ১-০ ব্যবধানে হারিয়েছে এ্যাথলেটিক বিলবাওকে।

শনিবারের ম্যাচটিতে বিলবাও তাদের সান মামেস মাঠে বারবার আক্রমণে যাচ্ছিল, তবু গোল পাচ্ছিল না। শেষ পর্যন্ত ইয়ামাল দলের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেন।

এই জয়ের মধ্য দিয়ে বার্সেলোনা আবারও লিগের শীর্ষে চার পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে। যদিও দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ আগের দিন সেল্টা ভিগোকে হারিয়ে সাময়িকভাবে ব্যবধান কমিয়েছিল।

বিলবাওয়ের স্যান মামেস স্টেডিয়ামে ম্যাচের ৬৮ মিনিটে ইয়ামাল বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে বল জালে জড়ান।

বার্সেলোনার মিডফিল্ডার পেড্রি বলেন, ‘ইয়ামাল কী করতে পারে আমরা ইতোমধ্যেই দেখছি। সে বলটাকে এমনভাবে টপ কর্নারে রাখে যে গোলরক্ষকের কিছু করার থাকে না।’

অন্য ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদ ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল সোসিয়োদকে। এই জয়ে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে এ্যাথলেটিকো।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.