শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অধিনায়কদের সম্মানে বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

অধিনায়কদের সম্মানে বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নারী ও পুরুষ উভয় বিভাগের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের জন্য চালু করা হচ্ছে বিশেষ সম্মানসূচক ‘ক্যাপ্টেনস কার্ড’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয়েছে এই কার্ড হস্তান্তর অনুষ্ঠান। আয়োজনটির আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নারী ও পুরুষ সব সাবেক ও বর্তমান অধিনায়কের হাতে এই বিশেষ সংস্করণের প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধিনায়কদের হাতে কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই ‘ক্যাপ্টেনস কার্ড’ মূলত অধিনায়কদের জন্য একটি স্থায়ী সম্মানসূচক প্রবেশপত্র। এর মাধ্যমে তারা দেশের যেকোনো ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে সহজেই প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন।

এতদিন বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদের ম্যাচের টিকিট দেওয়া হলেও, সাধারণ দর্শকদের মতো টিকিট দেখিয়ে প্রবেশ করতে হতো। সেই প্রথা থেকে বেরিয়ে এসে অধিনায়কদের অবদানের প্রতি সম্মান জানাতেই এবার বিশেষ এই কার্ড চালু করা হচ্ছে।

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.