রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চোটের কারণে ছিটকে গেলেন রাফিনিয়া

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

চোটের কারণে ছিটকে গেলেন রাফিনিয়া

চোটের কারণে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগায় সোসিয়েদাদের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ম্যাচের আগের দিন ছোট একটি চোটের সমস্যায় অনুশীলনে অংশ নিতে পারেননি রাফিনিয়া। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বার্সা কোচ হান্সি ফ্লিক জানান, আগের ম্যাচে আঘাত পেয়েছিলেন এই উইঙ্গার এবং সোচিয়েদাদের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এরপর এক বিবৃতিতে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, লা লিগার এই ম্যাচে দলে থাকছেন না রাফিনিয়া। ক্লাবের পক্ষ থেকে বলা হয়,
“ডান ঊরুতে পাওয়া আঘাতের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেয়াল সোচিয়েদাদের বিপক্ষে ম্যাচে বাইরে থাকবেন রাফিনিয়া।”

সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের দুই ম্যাচে চার গোল করে বার্সেলোনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন রাফিনিয়া। তার অনুপস্থিতি তাই বড় ধাক্কা হিসেবেই দেখছেন সমর্থকরা।
 

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.