বিশ্বমঞ্চে চীনের ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও 'সফট পাওয়ার' অনেকেই মিস করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এবং ট্রাম্প-শি শীর্ষ বৈঠকে পং লিউয়ান আবারো আন্তর্জাতিক পরিমণ্ডলে নজর কাড়েন। প্রেসিডেন্ট শী জিনপিংয়ের সাথে ওয়াশিংটন সফরে গিয়ে তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
ওয়াশিংটনে পৌঁছানোর পর মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও পং লিউয়ানের কুশল বিনিময় দৃষ্টি কাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি চীনের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে স্বাগত জানান। এ সময় মেলানিয়া ট্রাম্প এবং পং লিউয়ান একে অপরের সাথে হাত মেলান ও হাসিমুখে কথা বলেন। ট্রাম্পের প্রথম মেয়াদের সময় থেকেই তাদের এই পরিচয়ের সুবাদেই তারা পুরোনো স্মৃতি নতুন করে ঝালিয়ে নেন।
মেলানিয়ার সাথে কথোপকথনে নজর কেড়েছে পং লিউয়ানের চমৎকার ইংরেজি বলার ভঙ্গি। ওয়াশিংটন সফরকালে দোভাষী ছাড়াই মেলানিয়ার সাথে ইংরেজিতে সাবলীল কথোপকথন চালিয়ে যান পং লিউয়ান, যা ইন্টারনেটে বেশ প্রশংসিত ও চর্চিত হচ্ছে।
চীনের 'ফ্যাশন সফট পাওয়ার'-এর প্রতীক হিসেবে পং লিউয়ান সুধি সমাবেশে নজর কাড়েন। হোয়াইট হাউসে অভ্যর্থনা অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্ট শী জিনপিং এবং পং লিউয়ান ছবি তোলেন। সফরজুড়ে পং লিউয়ান আবারও নিখাদ চীনা সংস্কৃতির পোশাক পরিধান করে চীনের ফ্যাশনকে বিশ্বমঞ্চে চমৎকারভাবে তুলে ধরেন।
হোয়াইট হাউসে যখন দুই দেশের প্রধান বৈঠকে ব্যস্ত ছিলেন, তখন মেলানিয়া ট্রাম্প ও পং লিউয়ান ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্ট পরিদর্শন করেন। সেখানে তারা চীনা শিল্পকলা এবং এশীয় নকশায় তৈরি ঐতিহাসিক 'পিকাক রুম' ঘুরে দেখেন।
মিউজিয়াম পরিদর্শনের সময় মেলানিয়া ও পং লিউয়ান একটি ইয়ুথ ক্যুইরের (শিশুদের গায়ক দল) পরিবেশনা উপভোগ করেন। পং লিউয়ান নিজে চীনের একজন খ্যাতিমান সোপ্রানো সংগীতশিল্পী হওয়ায়, সুর শুনে তিনি মৃদু গুঞ্জন তুলে তাদের সাথে গলা মেলান। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









