ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংকিং খাতে তাঁর প্রায় ৩৬ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
ন্যাশনাল ব্যাংকে যোগদানের পূর্বে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতের অর্থায়ন, অফশোর ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসه ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ক্ষেত্রে মুনশিয়ানা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং ঢাকা ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে তিনি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় অথোরাইজড ডিলার (এডি) শাখার ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
এ সময় বৈদেশিক মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য এবং শাখা ব্যাংকিং কার্যক্রমে তিনি ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন।
এ ছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) থেকে ডিএআইবিবি (DAIBB) ডিগ্রি লাভ করেন। পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রশিক্ষণ, পেশাগত কর্মসূচি, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









