বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আইসিসিবিতে শুরু হলো সেমস-গ্লোবালের আন্তর্জাতিক প্রদর্শনী

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৮:০২ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৮:০২ পিএম

আইসিসিবিতে শুরু হলো সেমস-গ্লোবালের আন্তর্জাতিক প্রদর্শনী

রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে খাদ্য, কৃষি এবং চিকিৎসা খাতের বিশাল কর্মযজ্ঞ। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে ৩ দিনব্যাপী একযোগে শুরু হয়েছে ফুড, এগ্রো, মেডিটেক্স এবং হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬।

বৃহস্পতিবার (৭ মে) সকালে আইসিসিবির নবরাত্রি হলে (হল-৪) এই প্রদর্শনীসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিডা (BIDA) ও অ্যামচেম-এর প্রতিনিধিরা।

চার প্রদর্শনী:

প্রদর্শনীগুলো আইসিসিবির চারটি পৃথক হলে একযোগে অনুষ্ঠিত হচ্ছে:

খাদ্য ও প্যাকেজিং: ‘৯ম ফুড বাংলাদেশ’ ও ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো’ চলছে হল-১ (গুলনকশা)-এ।

কৃষি ও প্রাণিসম্পদ: ‘৯ম এগ্রো বাংলাদেশ’ ও ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক এক্সপো’ অনুষ্ঠিত হচ্ছে হল-২ (পুষ্পগুচ্ছ)-এ।

চিকিৎসা সরঞ্জাম ও ফার্মাসিউটিক্যালস: ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ’, ‘১০ম ক্লিনিক্যাল ল্যাব’ ও ‘১২তম ফার্মা বাংলাদেশ’ এক্সপো চলছে হল-৪ (নবরাত্রি)-এ।

স্বাস্থ্য পর্যটন: ‘৯ম হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো’ আয়োজিত হয়েছে হল-৩ (রাজদর্শন)-এ।

আন্তর্জাতিক অংশগ্রহণ ও বিশেষ আকর্ষণ:

এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ভারত, চীন, ব্রাজিল, জাপান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টিরও বেশি দেশের প্রায় ১৯০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মোট ৩১০টিরও বেশি বুথে সংশ্লিষ্ট শিল্পের অত্যাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

খাদ্য প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘৩য় কফি ফেস্ট’, যেখানে কফি বিন থেকে শুরু করে কফি তৈরির সর্বাধুনিক মেশিনারিজের দেখা মিলছে। এছাড়াও ব্রাজিল, পাকিস্তান ও ইন্দোনেশিয়া দূতাবাস তাদের নিজস্ব প্যাভিলিয়নের মাধ্যমে নিজ দেশের পণ্য ও সেবা তুলে ধরছে।

জ্ঞান বিনিময় ও সেমিনার:

প্রদর্শনীর পাশাপাশি কৃষি, পোল্ট্রি এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার নিয়ে মোট ৬টি বিশেষায়িত সেমিনার আয়োজন করা হয়েছে। এসব সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

দর্শনার্থীদের জন্য তথ্য:

৭ মে থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ৯ মে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শনার্থী ও ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ তিন দশক ধরে সেমস-গ্লোবাল বিশ্বজুড়ে সফলভাবে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে, যা বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.