গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী নির্যাতনের মতো ঘটনার অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনে টাঙ্গাইলের সন্তোষের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
গত রবিবার (১৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তৃতীয় একাডেমিক ভবনের সামনে সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সহ-সভাপতি রুপক আহমেদ, আশরাফুল ইসলাম রিয়ান, জামিল, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আবির, সাংগঠনিক সম্পাদক রিমন মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে। অতীতেও এ গুপ্ত সংগঠনটি গুমের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এ ধরণের প্রচারণার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









