জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশেষ বৃত্তির অর্থ এখনো না পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক সংক্রান্ত তথ্য পুনরায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সঠিক তথ্য প্রদান করতে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (০২জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী যেসব শিক্ষার্থী এর আগে অনলাইনে ব্যাংক সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন, কিন্তু এখনো বৃত্তির অর্থ পাননি, তাদের পুনরায় নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ব্যাংক সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে।
আগামী ৩ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে ৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তথ্য জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের জেএনইউ স্টুডেন্ট আইডি, নাম, ব্যাংকের নাম, নিজ নামে থাকা ১৩ থেকে ১৭ সংখ্যার ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম এবং ৯ সংখ্যার রাউটিং নম্বর দিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ব্যাংক হিসাবটি অবশ্যই শিক্ষার্থীর নিজের নামে হতে হবে। হিসাব নম্বরে কোনো স্পেস বা ড্যাশ (-) ব্যবহার করা যাবে না। একই সঙ্গে রাউটিং নম্বর ৯ সংখ্যার হওয়া বাধ্যতামূলক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









