নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিশ্ব দাস (৫৫) নামে এক মাছ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া শ্মশানঘাট এলাকায় একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা নাকি হত্যার পর পরিকল্পিতভাবে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার বিকেলে কেন্দুয়া শ্মশানঘাট এলাকার একটি গাছে বিশ্ব দাসের মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত বিশ্ব দাস কাঞ্চন পৌর বাজারে মাছ বিক্রি করতেন। তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত না করে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
ভোলাব তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আব্দুল জাব্বার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









