বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনটি।
শনিবার (১১ জুলাই) অনুষদ ভবন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হন। এর আগে মিছিলটি শহিদ জিয়ার ভিত্তিপ্রস্তরে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নতুন কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “কোনো প্রকার গ্রুপিং ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে রাফিজ ও পারভেজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তারা কোনো যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করলে প্রয়োজন হলে আমরা দাবি আদায়ে প্রশাসনের বিপক্ষে অবস্থান নিবো। সর্বোপরি আমাকে যারা সহযোগিতা করেছে, এই কমিটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছে, কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানাই।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, “সংগঠন আমার উপর আস্থা রেখেছে আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো। সর্বপরি সকলের সহযোগিতা চাই যেন অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









