আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ‘পার্ক চুং হি স্কুল অফ পলিসি অ্যান্ড সেমাউল’ (পিএসপিএস)-এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এলে বাকৃবি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ প্রতিনিধিদলকে স্বাগত জানায়।
রবিবার (১২ জুলাই) বাকৃবির হলরুমে তাদের তাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে ছিলেন (পিএসপিএস) এর ডিন এবং আন্তর্জাতিক উন্নয়ন ও সেমাউল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জিয়ং জু লি; (পিএসপিএস)-এর ভাইস ডিন এবং বিশেষ শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সিওক মিন ইউন; এবং (পিএসপিএস)-এর প্রশাসনিক কার্যালয়ের ব্যবস্থাপক মিস জং চুন লি।
কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকারের উদ্যোগে বাকৃবি ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।
সফরকালে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় বাকৃবি ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ—সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধিদলটি বাকৃবি'র উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাকৃবি ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
এই সফরটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী একাডেমিক ও গবেষণা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









