ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের পরিবারের খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জরুরি সেবা নিশ্চিত করতে আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার-কে ৬০,০০০ টাকার একটি অনুদানের চেক প্রদান করেছে রোটারি ক্লাব রমনা।
রোটারি ক্লাব রমনার পক্ষ থেকে বিশিষ্ট রোটারিয়ান সালমা এ. শাফি এমপিএইচএফ এই চেকটি আশিক ফাউন্ডেশনের ম্যানেজার কামরুন্নাহার লাভলীর কাছে হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশিক ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোদেজা খাতুন এবং রোটারি ক্লাব রমনার জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান বিধান চন্দ্র পাল।
এই অনুদানটি মূলত রোটারি শেল্টারে চিকিৎসাধীন ও আশ্রয় নেওয়া শিশুদের নিয়মিত খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে রোটারি ক্লাব রমনার চলমান ও নিয়মিত মানবিক সহায়তারই একটি অংশ।
আশিক ফাউন্ডেশনের মানবিক পথচলা
বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন ও চিকিৎসায় সহায়তা করার ক্ষেত্রে ‘আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার’ একটি অগ্রগামী সেবামূলক প্রতিষ্ঠান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









