মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লালমনিরহাটে ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:১১ পিএম

আপডেট: ১৯ মে ২০২৬, ০৬:১১ পিএম

লালমনিরহাটে ভূমিসেবা মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে শুরু হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আলোচনা সভা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা ও পৌরসভার ১১টি স্টলে সাধারণ মানুষকে ভূমিসেবা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা প্রশাসন জানায়, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজ ও দ্রুত সেবা পৌঁছে দিতেই এই আয়োজন।

সা/লা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.