রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ০৩ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে উক্ত খেলার উদ্বোধনী ম্যাচ শুরু হয়।
হিল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব আমেনা মারজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ফজলে রাব্বি, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব নাছির উদ্দিন মজুমদার, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি জনাব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি জনাব ওমর আলী, সাধারণ সম্পাদক জনাব জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব রহমত উল্লাহ খাজা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অথিতিরা বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে এমন একটি সুন্দর আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। খেলাধুলার মাধ্যমে বাঘাইছড়ির যুব সমাজ আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সাইনরাইজ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ও এফ ব্লক কিশোর সংঘ। নির্ধারিত সময়ে উভয় দল সমতায় থাকায় খেলার ফলাফল গড়ায় ট্রাইব্রেকারে। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে জয় লাভ করে সাইনরাইজ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ।
উক্ত খেলা পরিচালনা করেন প্রধান পরিচালক পঞ্চম কর্মকার। সহ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হান্নান ও মোঃ লোকমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









