সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু'পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টায় ঘন্টাব্যাপি এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে এডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
এর মধ্যে গুরুতর আহতবস্থায় ২৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









