গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩’-এর পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গাইবান্ধা পিটিআই চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ এবং পিটিআই সুপারিনটেনডেন্ট সাদিয়া আফরিন বিজলী।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









