সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে পুরে যাওয়া প্লাস্টিক পন্যর গোডাউন,দৈনিক সমকালের তাড়াশ উপজেলা প্রতিনিধির কার্যালয় সহ বেশকয়েকটি বাসাবাড়ি পরিদর্শন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
বুধবার (১০ জুন) দুপুরে পরিদর্শনের সময় শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন তিনি।
ইউএনও নুসরাত জাহান বলেন, ‘‘অগ্নিকাণ্ডের ঘটনাটি সত্যি দুঃখজনক। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠাবো। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ও প্রতিষ্ঠানে পরবর্তীতে আরো কী ধরনের সহযোগিতা করা যায় সে চেষ্টা অব্যাহত আছে।’’
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড.এম. নাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক, তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









