কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বিএসএফের ঠেলে দেওয়ার চেষ্টা রুখে দিল বিজিবি। ভুক্তভোগীরা এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
শুক্রবার (১২ জুন) ভোররাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জানান দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান।
বিজিবি ও স্থানীয়রা জানান, ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত দিয়ে ওই ১২ জনকে ‘পুশ ইন’ করে বিএসএফ। স্থানীয়রা টের পেয়ে তাদের আটক করে বিজিবির সহায়তায় ১৪৮ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়।
বর্তমানে তারা দুই দেশের শূন্য রেখায় অবস্থান করছেন। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টাকে প্রতিরোধ করতে বিজিবি ও স্থানীয় জনতা অবস্থান নিয়েছে।
ওসি আরিফুর রহমান বলেন, “বিষয়টি সঙ্গে সরাসরি বিজিবি সম্পৃক্ত। উনারা পুলিশকে যেভাবে বলবেন সেভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









