পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও হামলার মামলায় (জি আর ৮৪/২০২৪) এজাহারভুক্ত ১২ নম্বর আসামি এবং উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এইচ এম প্রিন্সকে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৪ জুন দুপুর ১টায় আদালত সূত্রে জানা গেছে, মামলার ১২ নম্বর আসামি এইচ এম প্রিন্স (পিতা- মৃত সৈয়দ মোতালেব) পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোঃ আবুবকর-এর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে C/W (Commitment Warrant) মূলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ০৭/১১/২০২৪ ইং তারিখে দুমকি থানায় মোঃ মোর্তজা বিল্লাহ বাদী হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বিএনপি অফিস ভাঙচুর, মারধর ও মালামাল চুরির অভিযোগ আনা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









