টাঙ্গাইল সদরে প্রোগাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংক ও ইফাদের সহযোগিতায় পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার রুমানা আকতারের উপস্থাপনায় টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আশেক পারভেজ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। বর্তমান সরকার কৃষি ওপর বিশেষ নজর রেখেছে এবং প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য কৃষক কার্ড থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা করার জোড়ালো উদ্যোগ নিয়েছেন। আজকের এই পার্টনার কংগ্রেস সম্মেলনে সমবায় ভিত্তিক কাজে কৃষকরা আরও স্বাবলম্বী হবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









