নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









