সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে সলঙ্গা থানার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় সেতুর নিচ থেকে আব্দুস সালাম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
মৃত আব্দুস সালাম বগুড়া সদর থানার ঝোপগাড়ী ঠিকাদার পাড়ার আবুল হোসেনের ছেলে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









