যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের অভিযানে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে যশোরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাসেল রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য মতে, খাটের বালিশের নিচে রাখা পলিথিন ব্যাগে মোড়ানা ২টি ৭.৬৫ বোরের বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার জব্দ করা হয়।
পরবর্তীতে রাসেলের দেওয়া তথ্যে একই উপজেলার পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকার হাফিজুর রহমান (৩৮) নামের আরেক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
যশোর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাসেল রানার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









