নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, কৃষক, খেলোয়াড় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারি সহায়তা সামগ্রী ও নগদ উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া কর্মসূচি দুপুর ৩টা পর্যন্ত চলে।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলাম, ওসি মনজুরুল আলম, কৃষি অফিসার কে এম রাফিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ওমর আলী শেখ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি দুলাল সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।
মাসিক আইন-শৃঙ্খলা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৫টি বাইসাইকেল, ২৬ জন শিক্ষার্থীকে উপবৃত্তি এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা পরিষদের এডিপি বরাদ্দ থেকে ২৪টি হুইলচেয়ার, ৫৬টি সেলাই মেশিন, কৃষকদের জন্য ৫০টি স্প্রে মেশিন, শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার জন্য ৭৫টি বৈদ্যুতিক ফ্যান, শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ সেট বেঞ্চ, খেলোয়াড়দের মাঝে ১৫০টি ফুটবল এবং ২০ জোড়া ফুটবল বুট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা সামগ্রী ও অর্থ বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









