প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস (ইউনিফর্ম), জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রশীদ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকীনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









