চুয়াডাঙ্গা সদর উপজেলায় বজ্রপাতে শের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ছোটশলুয়া বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শের আলী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বজ্রপাতে শের আলীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









