ময়মনসিংহের গফরগাঁওয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় গফরগাঁও উপজেলা পরিষদ মিলয়াতনে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের অংশগ্রহনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এন আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন,ময়মনসিংহের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সালাউদ্দিন কায়সার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাকুরা নান্নী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আলমগীর আজাদ, উপজেলা বিএনপি নেতা শেখ মো; ইসহাক, ফজরুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন, কৃষক রিফাত মিয়া প্রমুখ ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









